Restaurant বা Shop কোনো পণ্য MRP (Maximum Retail Price)–এর বেশি দামে বিক্রি করতে পারবে না।
যদি অ্যাপে কোনো খাবার বা পণ্যের মূল্য MRP–এর চেয়ে বেশি দামে মেনুতে যোগ করা হয়, তাহলে কোম্পানি যাচাই করার পর সেই পণ্যটি সঙ্গে সঙ্গে ডিলিস্ট করে দেবে।
MRP লঙ্ঘন বা অতিরিক্ত মূল্য নেওয়ার ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে সংশ্লিষ্ট Shop Owner বা Restaurant Owner–ই সম্পূর্ণভাবে দায়বদ্ধ থাকবেন।
Madaripur Express এই বিষয়ে কোনো দায়ভার গ্রহণ করবে না।
খাবার বা কোনো পণ্যে ভ্যাট থাকলে তা পণ্যের MRP–এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।
যদি কোনো ক্ষেত্রে অতিরিক্ত ভ্যাট বা চার্জ যোগ করতে হয়, তাহলে অ্যাপের VAT অপশন ON করতে হবে, যা সরাসরি মার্চেন্টের কাছেই যাবে।
মার্চেন্টই সংশ্লিষ্ট ভ্যাট, ট্যাক্স বা অতিরিক্ত চার্জ সরকারি নিয়ম অনুযায়ী পরিশোধ করার জন্য দায়িত্বশীল থাকবেন।
Madaripur Express কোনো ভ্যাট বা ট্যাক্স পরিশোধের জন্য দায়বদ্ধ নয়।
অর্ডার করতে হলে গ্রাহককে অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
পণ্যের স্টক বা প্রাপ্যতার উপর ভিত্তি করে অর্ডার গ্রহণ করা হবে।
গ্রহণযোগ্য পেমেন্ট পদ্ধতি: ক্যাশ অন ডেলিভারি, ক্রেডিট/ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ওয়ালেট ইত্যাদি।
অর্ডার বা ডেলিভারির সময় সম্পূর্ণ বিল পরিশোধ করতে হবে।
খাবার ডেলিভারির আনুমানিক সময়: সর্বোচ্চ ১–২ ঘণ্টা।
মুদি পণ্য পরবর্তী দিনে ডেলিভারি করা হবে।
অন্যান্য ক্যাটাগরির পণ্য ১–১৫ দিনের মধ্যে ডেলিভারি করা হবে।
খাবার ও মুদি সামগ্রী শুধুমাত্র মাদারীপুর শহরের মধ্যে সরবরাহ করা হয়।
অন্যান্য প্রোডাক্ট সারা দেশে ডেলিভারি করা হয়।
খাবারের অর্ডার একবার কনফার্ম হলে পরিবর্তন বা বাতিল করা যাবে না।
মুদি ও অন্যান্য প্রোডাক্টের অর্ডার প্লেস করার ১ ঘণ্টার মধ্যে পরিবর্তন বা বাতিল করা যাবে।
নির্ধারিত সময়ের পরে অর্ডার বাতিল করলে কোনো রিফান্ড দেওয়া হবে না।
গ্রাহককে অবশ্যই তাদের এলার্জি বা খাদ্য সীমাবদ্ধতার তথ্য জানাতে হবে।
খাবার গ্রহণের পর কোনো প্রতিক্রিয়ার জন্য কোম্পানি দায়ী থাকবে না।
স্টাফদের প্রতি অসভ্য বা অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এমন আচরণ করলে অর্ডার বাতিল বা অ্যাকাউন্ট সাসপেন্ড করা হতে পারে।
ভুল বা ক্ষতিগ্রস্ত অর্ডারের ক্ষেত্রে যাচাই সাপেক্ষে রিফান্ড প্রদান করা হতে পারে।
রিফান্ড করার অনুরোধ অবশ্যই অর্ডার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে।
প্রমো কোড বা ডিসকাউন্টের শর্ত কোনো নোটিশ ছাড়াই পরিবর্তন হতে পারে।
ক্যাশব্যাক অ্যাপ ওয়ালেটে যোগ হবে এবং যেকোনো সময় অ্যাপ থেকে কেনাকাটায় ব্যবহার করা যাবে।
পরোক্ষ বা ফলশ্রুতিজনিত ক্ষতির জন্য কোম্পানি দায়ী নয়।
কোনো অর্ডারের ক্ষেত্রে সর্বোচ্চ দায় সেই অর্ডারের ক্রয়মূল্য পর্যন্ত সীমাবদ্ধ।
রেস্টুরেন্ট থেকে আমাদের ডেলিভারি ম্যানের কাছে খাবার হস্তান্তরের পর খাবারের গুণগত ত্রুটি বা সমস্যা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সমাধান করবে।
আমরা আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সম্মান করি এবং তা আমাদের প্রাইভেসি নীতির অধীনে সুরক্ষিত থাকে।
প্রয়োজন অনুসারে যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করা হতে পারে।
ওয়েবসাইট বা অ্যাপে শর্ত প্রকাশ হওয়ার পর তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
ডেলিভারি ম্যানদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে।
কোনো সমস্যা হলে অ্যাপ সাপোর্টে অভিযোগ করা যাবে।
ভুল ঠিকানা দিলে ডেলিভারি বিলম্ব বা অর্ডার বাতিল হতে পারে।
ডেলিভারি ম্যান যোগাযোগ করতে না পারলে অর্ডার স্থগিত বা বাতিল হতে পারে।
গ্রাহক অ্যাপ থেকে যেকোনো সময় অর্ডার ট্র্যাক করতে পারবেন।
প্রাকৃতিক দুর্যোগ, প্রযুক্তিগত সমস্যা বা অনিবার্য পরিস্থিতিতে ডেলিভারি বিলম্বিত হতে পারে।